শিরোনাম:
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে আটক-৩
Astha DESK
- আপডেট সময় : ০৩:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে আটক-৩
আস্থা ডেস্কঃ
শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার দায়ে আ ন ম আয়াসসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।
এ সময় আ ন ম আয়াসসহ ৩ জনকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার।
তিনি বলেন, শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা এখন থানায় আছেন।
এর আগে শিল্পকলা একাডেমি সংলগ্ন দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ১০ জন লেখক, সাহিত্যিক ব্যক্তিত্বের ছবি স্থান পেয়েছে ওই দেয়ালচিত্রে।
আস্থা/এমএইচ



















