ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা বুধবার জোহরের নামাজের পর শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তিনি ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে এবং ঢাকা-৫ আসন থেকে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিএনপি কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই

আপডেট সময় : ১০:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬