ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইটভাটায় বছরে পুড়ে ৬০-৭০ লাখ টন কয়লা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

ইটভাটায় বছরে পুড়ে ৬০-৭০ লাখ টন কয়লা

স্টাফ রিপোর্টারঃ

ইট পোড়াতে বছরে ৬০ থেকে ৭০ লাখ মেট্রিক টন কয়লা ব্যবহারের তথ্যও নীতিপত্রে রয়েছে। আমদানি নীতিতে কয়লায় সর্বোচ্চ ৩ শতাংশ সালফারের কথা উল্লেখ করা হয়েছে।

থেকে কয়লার নমুনা নিয়ে বিসিএসআইআরে পরীক্ষা করা হয়। পরীক্ষায় এসব নমুনায় সালফারের পরিমাণ শূন্য দশমিক ৯৩ থেকে ১ দশমিক ১৩ শতাংশ পাওয়া গেছে।

তবে ৭ হাজার ভাটায় ব্যবহৃত কয়লার সালফারের মাত্রা জানতে আরও ব্যাপক নমুনা পরীক্ষা প্রয়োজন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। নীতিপত্রে বলা হয়েছে, ইটভাটাগুলোতে ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন (এফজিডি) ব্যবহার করা হয় না। তাই কয়লায় সর্বোচ্চ সালফারের মাত্রা ১ শতাংশ নির্ধারণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানও হয়েছে। পরিবেশ অধিদপ্তরের হিসাবে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫ বছরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ২ হাজার ২শ ৮টি মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৪ হাজার ৯শ ৮১টি মামলায় ১শ ১৬ কোটি ৮ লাখ ৭২ হাজার ৫শ টাকা জরিমানা ধার্য করা হয়। এর মধ্যে আদায় হয়েছে ১শ ৮ কোটি ৪৪ লাখ ৭ হাজার ৫শ টাকা।

একই সময়ে ১ হাজার ৬শ ৭৮টি ইটভাটা ভেঙে দেওয়ার এবং ১৫ লাখ ইট ও ২শ ৪০ টন কয়লা জব্দ করার তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরপর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১শ ৭৩টি মোবাইল কোর্ট/অভিযান চালানো হয়েছে। ৩৮৪টি মামলায় ৯ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। এ সময় ১শ ২৩টি ভাটার চিমনি ভেঙে দেওয়া এবং ৫৬টি অবৈধ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইটভাটায় বছরে পুড়ে ৬০-৭০ লাখ টন কয়লা

আপডেট সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬