পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুম্ম জাতির অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা’র) ৪৩ তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর/২০২৬) সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সূতকর্মা পাড়া স্কুল মাঠে এমএন লারমা’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন, প্রভাতফেরি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা কমিটির উদ্যোগে সূতকর্মা পাড়া স্কুল মাঠে জেএসএস পানছড়ি উপজেলা কমিটির সভাপতি রণজীবন চাকমা সভাপতিত্বে ও জ্বলন্ত চাকমার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক দীপু চাকমা’র শোকবার্তা পাঠের মধ্য দিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আরোধ্যপাল খীসা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগদীশ চাকমা ও পানছড়ি উপজেলা সংগঠনিক সম্পাদক মিহির কান্তি চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা ও ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা এম এন লারমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “এম এন লারমা শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন জুম্ম জাতির আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। পার্বত্য চট্টগ্রামের মানুষের মৌলিক অধিকার ও স্বকীয়তা রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আস্থা/এমএইচ

















