ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প!

এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

তবে, পুলিশ বলছে, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদুর রহমান বৃহস্পতিবার সকালে বিবিসি বাংলাকে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে বাড়িতে থাকা দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া অন্য কেউ হতাহত হয়নি।

মি. রহমান বলেছেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের দিকে নুসরাত তাবাসসুম তাকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মোঃ খালেদুর রহমান বলেছে, পুলিশ সারারাত ঘটনাস্থলে ছিল। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”

“এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ,” যোগ করেন তিনি।

এরপর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী স/ন্ত্রাসীরা।”

তবে এ নিয়ে পুলিশের বক্তব্য ভিন্ন।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান বিবিসিকে বলেন, তারা এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি।

“তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।”

“আর পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।”

কী ধরনের আলামত পেলে বোঝা যেত যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে? বিবিসির এমন প্রশ্নের জবাবে ওসি মি. রহমান বলেন, “পেট্রোল বোমার ক্ষেত্রে গ্লাস বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়। এক্ষেত্রে এগুলোর কোনোকিছু পাওয়া যায়নি। এ নিয়ে আরও অনুসন্ধান চলতেছে।”

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, আওয়ামী লীগের লোকজন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে ছবির উৎস,Asif Mahmud Shojib Bhuyain/Facebook
ছবির ক্যাপশান,এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন, আওয়ামী লীগের লোকজন নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে
আগুনে যা যা ক্ষয়ক্ষয়তি হয়েছে
দক্ষিণাঞ্চলীয় জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান মধ্যপাড়া এলাকায় নুসরাত তাবাসসুমের বাড়ি।

ওসি মোহাম্মদ খালেদুর রহমান জানান, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি। সেখানে কেউ বাস করেন না, বাড়ির গোডাউন হিসেবে সেটি ব্যবহৃত হয়।

তবে, নুসরাত তাবাসসুম জানিয়েছেন, বাড়িটিতে

বাড়িটিতে আটটির মতো কক্ষ রয়েছে।

বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল থাকে মূলত। বাড়ির ঘরগুলোতে পুরোনো আসবাবপত্র, গবাদিপশু ও পশুখাদ্য রাখা হতো।

খড়কুটো থেকে শুরু করে বিভিন্ন দাহ্য জিনিসপত্র থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে চারদিকে।

আর ওই বাড়ি থেকে মিনিট বিশেক সামনে গেলেই এমপি নুসরাতদের তিনতলা বাড়ি, যেখানে তার মা-বাবা থাকেন।

তাদের ওই নতুন বাড়ির চারদিকে সিসি ক্যামেরা আছে। কিন্তু পুরনো বাড়িতে কোনো সিসি ক্যামেরা স্থাপন করা ছিল না, বলছিলেন মি. রহমান।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনে পুড়ে দু’টো ছাগল মারা গেছে বলে জানান তিনি।

তবে অন্য গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়েছে। এছাড়া, বাড়িতে থাকা তত্ত্বাবধায়কও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।

২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নুসরাত তাবাসসুম।

সেসময় কোটা সংস্কার আন্দোলনের আরো কয়েকজন সমন্বয়কের সাথে তাকেও ডিবি পুলিশ হেফাজতে নিয়ে কার্যালয়ে আটক করে রাখা হয়েছিল।

পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন ও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

চলতি বছর তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুত্র: বিবিসি বাংলা।

আস্থা/এমএইচ

ট্যাগস :

এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি

আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬