ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

স্বামীর রক্ত জোগাড়ের কথা বলে স্ত্রীকে ধর্ষণের দুই আসামির ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

News Editor
  • আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

মুমূর্ষু স্বামীর জন্য রক্ত জোগাড়ের কথা বলে স্ত্রীকে ধর্ষণের দুই আসামির ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) এ রিমান্ড চেয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের ফ্ল্যাট থেকে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব-২।

অভিযুক্তরা হলেন- মো. মনোয়ার হোসেন ওরফে সজীব (৪৩) এবং ধর্ষণে সহায়তাকারী মাশনু আরা বেগম ওরফে শিল্পী (৪০)।

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর অসুস্থ স্বামীকে সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করায় নির্যাতিতা ওই নারী। এরপর ওই নারী দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে রক্তের বিষয়ে জানতে চাইলে মনোয়ার হোসেন সজীব রক্তের ব্যবস্থা করে দিবে বলে মিরপুরের বাসায় নিয়ে ধর্ষণ করে। মেরে ফেলার ভয় দেখানোয় ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি গোপন রাখে। এরপর আবার ২৪ সেপ্টেম্বর ভিকটিমের স্বামীর মোবাইলে কল করে রক্তের ব্যবস্থা হয়েছে জানিয়ে ভিকটিমকে আবার যেতে বলে। তখন দ্বিতীয়বার ধর্ষণের ভয়ে স্বামীকে বিষয়টি জানালে তারা র‌্যাবের কাছে অভিযোগ করেন। 

র‌্যাব অভিযোগের সত্যতা পেয়ে মিরপুর থেকে ধর্ষক মনোয়ার হোসেন সজীব ও তার সহযোগী মাশনু আরা বেগম শিল্পীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মো. মনোয়ার হোসেন সজীব ভিকটিমকে ধর্ষণ করার কথা স্বীকার করে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

গ্রেফতার মনোয়ার হোসেন ওরফে সজীবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায়। তিনি বর্তমানে শেওড়াপাড়ার একটি বাসায় ভাড়া থাকেন। স্বামী পরিত্যক্ত মাশনু আরা বেগম শিল্পীর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। বর্তমানে মধ্য মনিপুরের শিফা ভিলায় ভাড়া থাকে।

ট্যাগস :

স্বামীর রক্ত জোগাড়ের কথা বলে স্ত্রীকে ধর্ষণের দুই আসামির ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০