ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

পুলিশ যত বেশি ইতিবাচক কাজ তত বেশি পুরস্কার : আইজিপি

News Editor
  • আপডেট সময় : ১২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৯১ বার পড়া হয়েছে

গণমানুষের কল্যাণে নাগরিক সেবায় বাংলাদেশ পুলিশের যেকোনো প্রান্তের যেকোনো সদস্য যত বেশি ইতিবাচক কাজ করবেন তত বেশি পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হবে। সমন্বিত উন্নয়নের জন্য জনবান্ধব পুলিশিংয়ের কোনো বিকল্প নেই, সেজন্যই আমরা পুলিশিং সেবাকে নাগরিকদের দোরগোড়ায় নিতে চাই।

সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জরুরি সেবা ৯৯৯-এর কলটেকারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায় পুলিশ সদর দফতর।

এর আগে গত ২৮ মে ঘূর্ণিঝড় আমফানের প্রাক্কালে সুন্দরবনের নিখোঁজ হওয়া ৬ কিশোর উদ্ধারে অবদান রাখায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়।

ফারমার্স ব্যাংকে দুর্নীতি মামলার দুই আসামির জামিন বাতিলে রুল

সম্মাননা পাওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন- ৯৯৯-এর কলটেকার কনস্টেবল পপি আক্তার, বাগেরহাটের ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আজিম উদ্দিন, নায়েক মো. মনিরুল ইসলাম, কনস্টেবল মো. জামিল হোসেন, কনস্টেবল মো. জমিরুল ইসলাম, কনস্টেবল মো. আবুল কালাম, কনস্টেবল মো. টুকু মিয়া, কনস্টেবল মো. জহিরুল ইসলাম এবং স্থানীয় নাগরিক মো. ছগীর আকন, মো. মিলন ফরাজী, মুহাম্মদ সগীর হাওলাদার এবং সোহাগ হাওলাদার। অনুষ্ঠানে আইজিপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা, সার্টিফিকেট, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়।

এ সময় আইজিপি বলেন, সুন্দরবনে নিখোঁজ ৬ কিশোর উদ্ধারের মডেলটি স্থানীয় নাগরিক ও পুলিশের মেলবন্ধনের একটি দৃষ্টিনন্দন ও অনুকরণীয় উদাহরণ। পুলিশের সময়োপযোগী ও সমন্বিত উদ্যোগ না থাকলে হয়তো সম্ভাবনাময়ী ওই ৬ কিশোরের জীবন বিপন্ন হতে পারতো! ভালো কাজের কোনো শেষ নেই, তাই আমাদের প্রতিনিয়ত অধিকতর ভালো কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আইজিপি উল্লেখ করেন, বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ আমাদের ত্বরান্বিত, গতিশীল এবং সমন্বিত সেবা প্রদান করতে ব্যাপক ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রতিনিয়ত নানা প্রান্তে নানাভাবে ইতিবাচক নাগরিকবান্ধব কাজ করে চলেছে। সেইসব ভালো কাজ আমাদের দৃষ্টিতে আনতে হবে, যাতে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের প্রণোদনা প্রদান ও পুরস্কৃত করতে পারি।

পুলিশ যত বেশি ইতিবাচক কাজ তত বেশি পুরস্কার : আইজিপি

আপডেট সময় : ১২:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০