ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

আশরাফুল পাভেলের গানে আলজেরিয়ান মডেল

News Editor
  • আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১০৮১ বার পড়া হয়েছে

আশরাফুল পাভেলের গানের হাতেখড়ি ছোটবেলায়, চাচার কাছে। এরপর সিলেটের ওস্তাদ রানা কুমার সিনহার কাছে শিখেছেন গান। ইংল্যান্ডের একটি কলেজ থেকে মিউজিক এবং মিউজিক টেকনোলজির উপর কোর্স করে জানেন মিউজিকের খুঁটিনাটি সব বিষয়।

কানাডায় স্থায়ী হওয়ার পর করেন সাউন্ড ডিজাইনিং এর উপর আরও একটি কোর্স। এরপর মনোনিবেশ করেন গানে। নিয়মিত শো করছেন ইউরোপ, আমেরিকার বিভিন্ন স্থানে।

এবার এই শিল্পী শ্রোতাদের উপহার দিলেন নতুন গান ‘যাইমু লং ড্রাইবো’। গানটির কথা ও সুর করেছেন আশরাফুল পাভেল ও সাবজ। এর সংগীতায়োজনে ছিলেন আশরাফুল পাভেল নিজেই। গত ৩ অক্টোবর গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

কানাডার মনরোম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওবাই সাম্মির। এতে মডেল হিসেবে আছেন আলজেরিয়ান জনপ্রিয় তারকা মডেল মৌনা ও আশরাফুল পাভেল।

‘যাইমু লং ড্রাইবো’ গানটি নিয়ে পাভেল বলেন, ‘গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা করে এই গানটি তৈরি করার চেষ্টা করেছি। এ গানের কথা, সুর এবং সংগীতায়োজনে ভিন্নতা পেয়েছেন শ্রোতা। আর ভিডিও চিত্রায়ন ও লোকেশন মুগ্ধ হয়েছেন দর্শক। ভালো সাড়া পাচ্ছি।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।

আশরাফুল পাভেলের গানে আলজেরিয়ান মডেল

আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০