ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

নেইমার ফের পড়লেন ইনজুরিতে, ব্রাজিল-বলিভিয়া ম্যাচে অনিশ্চিত

News Editor
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১২৬ বার পড়া হয়েছে

চোট যেন তার নিত্য সঙ্গী। ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার ফের পড়লেন ইনজুরিতে। বুধার পিঠে ব্যথা নিয়ে ব্রাজিলের অনুশীলন সেশন ত্যাগ করেছেন পিএসজি তারকা। ফলে শুক্রবার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার। দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ব্যথার কারণে অনুশীলন থেকে উঠিয়ে নেয়া হয় তারকা এই ফরোয়ার্ডকে।

চেন্নাইকে ১০ রানে হারাল কলকাতা

লাসমার জানান, নেইমারের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ঘরের মাঠে ম্যাচটিতে তাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল।

এরই মধ্যে নেইমারকে ফিজিওথেরাপি শুরু হয়েছে। ইনজুরি কি অবস্থায় আছে তা জানার জন্য আগামী ২৪ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অনুশীলনে নামার আগে ফের পরীক্ষা করা হবে নেইমারকে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ব্রাজিল দলে একের পর এক ইনজুরি হানা দিচ্ছে। এর মধ্যে ছিটকে পড়েছেন গোলরক্ষক অ্যালিসন এবং স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস।

নেইমার ফের পড়লেন ইনজুরিতে, ব্রাজিল-বলিভিয়া ম্যাচে অনিশ্চিত

আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০