ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বিএম কলেজে হামলা-ভাঙচুর মামলায় ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

News Editor
  • আপডেট সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / ১১১০ বার পড়া হয়েছে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগ ভাঙচুর ও কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান ও পনি। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টার দিকে ব্রজমোহন কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই কলেজের আশপাশ এলাকার বাসিন্দা।

হামলার ২১ দিন পর প্রথম এই ৪ জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

বিএম কলেজে হামলা-ভাঙচুর মামলায় ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০