ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কিশোরগঞ্জে হাতপাখা প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা Logo খাগড়াছড়িতে রোকেয়া দিবসে “অদম্য নারী সম্মাননা” পেলো ৩ নারী Logo নাইক্ষ্যংছড়িতে মানববন্ধনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ Logo কিশোরগঞ্জে-১ আসনে কাস্তে প্রতীকের প্রার্থী এনামুল হকের সমর্থনে গণমিছিল  Logo পানছড়িতে পিসিসিপি’র শীতবস্ত্র বিতরণ Logo পানছড়িতে জামায়াত প্রার্থীর গনসংযোগ ও মতবিনিময় Logo পানছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় চোরাই পণ্য আটক Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল

ওসির গোপন মদদে শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১১২৫ বার পড়া হয়েছে

সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উক্তোলনকালে পরিবেশধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালানাকালে কাঠের তৈরী দেশীয় ট্রলারে যুক্ত করা ১০ লাখ টাকা মুল্যে দুটি ড্রেজার জব্দ করা হয়।

এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম জনসম্মুখে ওই দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

অভিযোগ রয়েছে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিদ এর লালিত লোকজন দিয়ে গোপনে ড্রেজার প্রতি চাঁদা নিয়ে প্রায় রাতেই থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবুল কালাম চৌধুরীকে ম্যানেজ করে জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব পাড়ের সোহালা,কুনাট ছড়া, পাঠানপাড়া,ঘাগড়া,গড়কাটি, মোদেরগাঁও, বিন্নাকুলি, রাজারগাঁও, সত্রিশ, মিয়ারচর গ্রামের সামনে কমপক্ষে শতাধিক ড্রেজার মেশিন লাগিয়ে বালি মহাল ইজারাবহি:র্ভুত সীমানা থেকে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি করাচ্ছেন।

ওসি দেলোয়ার হোসেন

মঙ্গলবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ আবুল কালাম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন,জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানিনা, ওসি স্যার সবই জানেন , স্যারকে জিজ্ঞাসা করেন।

এইচএসএ/আস্থা

ওসির গোপন মদদে শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ

আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫