ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানে পুলিশ ও মিলিশিয়াদের বাধার মুখে পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স Logo ত্রিশালে দুই শিশুকে নির্যাতন: প্রধান আসামি আটক Logo ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ Logo ইরানে নিউক্লিয়ার হামলা হলে রাশিয়া বা চীন নিউক্লিয়ার যুদ্ধে জড়াবে? Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত হচ্ছে Logo ইউনুচের চুক্তিতে টন প্রতি ৭৫ ডলার বেশিতে যুক্তরাষ্ট্রের গম ক্রয় Logo জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক Logo চট্টগ্রাম বন্দরে নোঙর করলো সিঙ্গাপুরের ডিজেলভর্তি জাহাজ: আসছে আরও দুটি Logo রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা

আ’লীগ দেশের স্বাধীনতা রক্ষা করতে পারেনি: জামায়াত নেতা রমজান আলী

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ বৈষম্যের কথা বলে দেশে বৈষম্য তৈরি করেছে। তাদের নেতাকর্মীরা আঙুল ফুলে কলাগাছ অত:পর কলাগাছ থেকে বটগাছে পরিণত হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি তৈরি করেছে তারা। কথায় কথায় আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষের শক্তি বলতো। কিন্তু আওয়ামী লীগ দেশের স্বাধীনতা রক্ষা করতে পারেনি। দেশের স্বাধীনতা একমাত্র জামায়াতে ইসলামীই রক্ষা করতে পারবে’।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের নিকলী ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতের ব্যানারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী।

তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। আগামী নির্বাচনে সকল ইসলামী দল এক হয়ে কাজ করবো। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। এই সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হয়ে যাবো। তাই দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন পর্যন্ত তাদেরকে সহায়তা করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের নিকলী উপজেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারি) সকাল ৯টায় নিকলী ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মোঃআবুল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব ড.সামিউল হক ফারুকী,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের জনাব শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ, এড. মোঃ মুসলেহ উদ্দিন সুমন, খালেদ হাসান জুম্মন, হাসান আল মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ট্যাগস :

আ’লীগ দেশের স্বাধীনতা রক্ষা করতে পারেনি: জামায়াত নেতা রমজান আলী

আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫