ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

আ’লীগ সরকারের সাফল্য ও ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে আওয়ামী লীগ সরকারের বিগত ১৪ বছরের সাফল্য প্রচার ও ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রিন্সিপাল এম.এ হান্নান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড় এলাকায় এ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তার সমর্থকেরা। এতে প্রিন্সিপাল এম.এ হান্নান তার বক্তৃতায় বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন।এ সরকারের আমলে মানবতার নেত্রী হিসেবে বাংলাদেশ কে বিশ্ববাসীর তিনি কাছে তুলে ধরেছেন। ছিটমহল সমস্যা দূর করেছেন,ছিটমহল বাসীরা বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছে। আওয়ামীলীগ সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

মানবতার জননী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছেন। এদেশের মানুষের ভাগ্যউন্নয়ন করেছেন তিনি।অর্থনৈতিক ভাবে সামলম্বী করেছেন দেশের যুব সমাজকে।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো মাননীয় প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মত রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এ সময় সমাবেশে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে একটি  বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নতুন জেলখানা মোড় থেকে শুরু হয়ে হোসেনপুর খিলপাড়া বিশ্ব রোডের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে ।

আ’লীগ সরকারের সাফল্য ও ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩