ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স চাইলেন অ্যাটর্নি জেনারেল

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স চাইলেন অ্যাটর্নি জেনারেল

আস্থা ডেস্কঃ

মাগুরার শিশু আছিয়া ও রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।

আজ রবিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এই আবেদন করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এই বেঞ্চে থাকা নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো মুলতবি চাইবে না।

অন্যদিকে, রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের কারা কর্তৃপক্ষের মাধ্যমে করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোঃ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন।

এসময় রাষ্ট্র পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির জন্য পেপার বুক প্রস্তুতের বিষয়টি আদালতের নজরে আনলে আদালত আজই আদেশের কপিটি সংশ্লিষ্ট শাখায় দেয়া হয় বলে উল্লেখ করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স চাইলেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬