শিরোনাম:
আ.লীগ-যুবলীগের ৬০ জনের নামে মামলা
Astha DESK
- আপডেট সময় : ০৩:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
আ.লীগ-যুবলীগের ৬০ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন।
ওসি শহিদুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০-৬০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী মামলা করেছে। মামলার আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আস্থা/এমএইচ

















