শিরোনাম:
আওয়ামী লীগের বিচার দাবিতে বিকেলে এনসিপির বিক্ষোভ
Doinik Astha
- আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৮২ বার পড়া হয়েছে
নিউইয়র্কে আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি।
এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।

























