ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আগামী কাল বৃহস্পতিবার নতুন দলের আত্মপ্রকাশ

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ১১৫৯ বার পড়া হয়েছে

আগামী কাল বৃহস্পতিবার নতুন দলের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টারঃ

‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আগামীকাল
বৃহস্পতিবার ২০ মার্চ/২০২৫ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।

দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জানিয়েছেন, দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে, গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনীতির মাঠে আসে শত ফুল ফোটার সুযোগ।

নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে এবার আসছে আরেকটি রাজনৈতিক দল। নাম জনতার দল।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল জানান, গত ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে স্বচ্ছ রাজনীতি করতে চান তাঁরা। তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন এলাকায় আঞ্চলিক কমিটির মাধ্যমে সৎ-যোগ্য প্রার্থী খুঁজে বের করতে চায় দলটি। তবে ৩শ আসনে প্রার্থী দেওয়াই তাদের মূল লক্ষ্য নয়।

জনতার দলের চেয়ারম্যান আরও বলছেন, নতুন দলে নবীন-প্রবীণের সমন্বয় হবে। প্রধান সমন্বয়ক হবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন জনতার দলে যোগ দেবেন বলে জানা গেছে।

ট্যাগস :

আগামী কাল বৃহস্পতিবার নতুন দলের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫