ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আগামী কাল ১৪ দলীয় জোটের বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

আগামী কাল ১৪ দলীয় জোটের বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

আগামীকাল বুধবার (১৯ জুলাই) ১৪ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাতটায় শুরু হবে এ বৈঠক।

১৪ দলের শরিক দলের নেতারা বলছেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার জোটের নেত্রীর সঙ্গে বৈঠকে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হলে জোটের কৌশল, আসন বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনা আসতে পারে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলোর অবস্থানে সরকারের প্রতি অদৃশ্য যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলার কর্মপন্থা নিয়েও আলোচনা হবে। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকের মতো এই বৈঠকেও তাঁরা প্রধান শরিকদের অবমূল্যায়ন ও অবহেলার অভিযোগ তুলে ধরতে পারেন।

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের কাছে ১৪ দলীয় জোটের শরিকদের গুরুত্ব কমে গেছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন শরিক দলের নেতারা। জোটের দুটি দলের শীর্ষ দুই নেতা সংসদেও বিষয়টি নিয়ে কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক জোটের এক নেতা বলেন, পশ্চিমা কূটনীতিকদের কার্যক্রমে চাপে পড়ায় আওয়ামী লীগের কাছে তাঁদের গুরুত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী কী কারণে ডেকেছেন তা শুনবেন, এরপর তাঁরা তাঁদের কথা বলবেন।

বাংলাদেশ সফর করেছে মার্কিন একটি প্রতিনিধিদল। ৮ জুলাই ১৬ দিনের সফরে আসা ইইউ প্রতিনিধিদল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত এবং এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে। তবে ১৪ দলের অন্য শরিকদের সঙ্গে কথা বলেনি। এতে দলগুলোর মধ্যে অস্বস্তি আছে বলে জানা গেছে। পশ্চিমা কূটনীতিকদের কার্যক্রমে চাপে পড়ায় আওয়ামী লীগের কাছে শরিকদের গুরুত্ব বেড়েছে। বৈঠকে আগামী দিনে ঐক্যবদ্ধ রাজনৈতিক কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন জোটের শরিক দলগুলোর নেতারা।

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটেরও নেত্রী। সর্বশেষ গত বছরের ১৫ মার্চ গণভবনে প্রধানমন্ত্রী এই জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আগামী নির্বাচনও জোটগতভাবে করার সিদ্ধান্ত হয়।

১৪ দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দিকনির্দেশনা দেবেন।

ট্যাগস :

আগামী কাল ১৪ দলীয় জোটের বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩