শিরোনাম:
আগামীকাল আসছে লুৎফর হাসানের অন্য আমি।
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১১১০ বার পড়া হয়েছে
আগামীকাল আসছে লুৎফর হাসানের অন্য আমি।
প্রতিবেদকঃ সিয়াম সরকার জান: আগামীকাল আসছে জনপ্রিয় সংগীতশিল্পী লুৎফর হাসান’এর নতুন গান “অন্য আমি”। গানটির কথা লিখেছেন শামিম রেজা। সুর করেছেন লুৎফর হাসান নিজেই। মিউজিক ডিরেকশন দিয়েছেন আমজাদ হোসেন। গানটির গানচিত্র নির্দেশনায় আছেন আল মাসুদ।
গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসছে আগামীকাল ২৮শে জুলাই। দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদক সিয়াম সরকার জান’এর সাথে একান্ত আলাপকালে লুৎফর হাসান বলেন, আসলে গানটি আর দশটা গানের মতো না। এটা একটু অন্যরকম। ব্যক্তিগত জীবনের উপলব্ধি আছে এখানে।
আশা করি, রুচিশীল শ্রোতাদের ভালো লাগার মতো একটি কাজ করতে পারলাম। গানটি আগামীকাল আসছে। সবাই শুনবেন, দোয়া রাখবেন আর রুচিসম্মত সংস্কৃতির সাথেই থাকবেন।
[irp]


























