ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ গণ অভ্যুত্থানের ২ বছর পুলিশ হত্যার বিচারে ধীরগতি!

Astha DESK
  • আপডেট সময় : ০১:২০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

আজ গণ অভ্যুত্থানের ২ বছর পুলিশ হত্যার বিচারে ধীরগতি!

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আজ গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি। সকল হত্যাকান্ডের বিচার দৃশ্যমান হলেও ধীরগতি চলছে পুলিশ হত্যাকান্ডের বিচারে!

২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার ঘটনা এবং পরবর্তী মামলাগুলোর বিষয়ে তেমন কোন অগ্রগতি নেই।

অনুসন্ধান ও বিভিন্ন রিপোর্ট মতে জানা যায়, জুলাই-আগস্টে সহিংসতায় সারা দেশে নিহত ৪৪ জন পুলিশ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩ জন পুলিশ পরিদর্শক, ১১ জন এসআই, ৭ জন এএসআই, ১ জন নায়েক এবং ২২ জন কনস্টেবল ছিলেন।

এনায়েতপুর থানা হত্যাকাণ্ড ও মামলা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা হত্যা করা হয়। এই ঘটনার দুই সপ্তাহ পর ২৬শে আগস্ট পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্থানীয় ৪ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ হাজার মানুষকে আসামি করা হয় এবং পরবর্তীতে বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আটক করা হয়।

আন্দোলনের দুই বছর পেরিয়ে গেলেও বৈরী রাজনৈতিক পরিস্থিতি ও সাক্ষ্যপ্রমাণের অভাবে পুলিশ হত্যা মামলাগুলোর তদন্তের গতি অনেকটাই ধীর। একই সাথে পুলিশের সংস্কার প্রক্রিয়া এখনো কোণঠাসা হয়ে রয়েছে।

আন্দোলন চলাকালে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে লাশ ফেলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ কর্মকর্তা।

আন্দোলনের সময় সাধারণ ছাত্র-জনতা হত্যার দায়ে ডিএমপির বিভিন্ন থানায় ৯৫ জনের বেশি পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়।

দেশের বিভিন্ন স্থানে পুলিশ সাধারণ মানুষের তোপের মুখে পড়ে। ৫ই আগস্টের পর দেশের বহু থানায় দলবেঁধে পুলিশের ওপর হামলা চালানো হয়, যার ফলে প্রাণভয়ে অনেক পুলিশ সদস্যকে আত্মগোপনে যেতে হয়েছিল।

আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জন সাবেক পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আজ গণ অভ্যুত্থানের ২ বছর পুলিশ হত্যার বিচারে ধীরগতি!

আপডেট সময় : ০১:২০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬