ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।নিহত আশরাফ চৌধুরী ইমন এর নিজ বাড়ি নোয়াখালী। তার পিতার নাম মোঃ আবদুল।তার পিতার চাকরির কর্মস্থল চট্টগ্রাম হওয়ার সুবাদে আনোয়ারায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

বিশেষ সূত্রে জানা যায়, আনোয়ারা সদরে ছুরিকাঘাতে নিহত যুবক একজন ছাত্রলীগ কর্মী। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকারের সাথে আশরাফের রাজনৈতিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে অভিযুক্ত নয়ন সরকার। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।নয়ন সরকার ও আশরাফ দু’জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহেরের অনুসারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, রাত ৮টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনোয়ারা থেকে মেডিকেলে আনার কিছুক্ষনের মধ্যেই ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নিহতের ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।রাজনৈতিক প্রতিহিংসায় দুর্বৃত্তরা আশরাফকে খুন করেছে। ঘটনার পর থেকে পালিয়েছে নয়ন সরকার। আমরা তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

ট্যাগস :

আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

আপডেট সময় : ০৪:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১