ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

‘আপনাদের ভালোবাসা পেয়ে ভেরি ভেরি হ্যাপি’

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ১৩১০ বার পড়া হয়েছে

তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির তারুণ্যের মহাসমাবেশে অংশ নিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। সমাবেশে তিনি বলেন, জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়ত আমার ভুল ছিল, এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের খেলাধুলা নিয়ে তামিম ইকবাল বলেন, ১৫-২০ বছর আগে চিটাগাং থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করত, আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাব। হেলাল ভাই, ইসরাফিল ভাই ও হুম্মাম ভাইয়ের সাথে চিটাগংয়ের স্পোর্টস নিয়ে কথা হয়, কীভাবে স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আই এম শিউর, ওনারা যখন সুযোগ পাবেন তখন বেস্ট ট্রাই করবেন।

তিনি বলেন, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন হয়েছিল, মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।

এর আগে বিকেল ৩টায় থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন– যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।

ট্যাগস :

‘আপনাদের ভালোবাসা পেয়ে ভেরি ভেরি হ্যাপি’

আপডেট সময় : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫