ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

আবারও সেঞ্চুরি, রাজস্থানের সামনে ২২৪ রানের বিশাল লক্ষ্য দিল পাঞ্জাব

News Editor
  • আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৯ বার পড়া হয়েছে

কিংস ইলেভেন পাঞ্জাব মানেই কি তাহলে এবারের আইপিএলে সেঞ্চুরি? আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করলেন লোকেশ রাহুলের ওপেনিং পার্টনার মায়াঙ্ক আগরওয়াল।

কেন কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিস গেইলের মত ব্যাটসম্যানকে সুযোগ দিচ্ছে না, সেটা আবারও বোঝা গেলো। রাজস্থান রয়্যালস কেন টস জিতেও শারজাহর মত গ্রাউন্ডে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল না, সেটাকেও ভুল প্রমাণ করে ছাড়লো কিংস ইলেভেন।

টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের ব্যাটসম্যানরা ২২৪ রানের বিশাল এক লক্ষ্য বেধে দিলো রাজস্থান রয়্যালসের সামনে। এই মাঠে আগের ম্যাচেও ২১৬ রানের বিশাল স্কোর গড়ে তুলেছিল রাজস্থান। জবাবে ২০০ রান করেছিল চেন্নাই সুপার কিংস। এবার পাঞ্জাব করলো সেই বড় স্কোর।

ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার মিলেই গড়ে তোলে ১৮৩ রানের বিশাল এক জুটি। এবারের আইপিএলে এটা সবচেয়ে বড় জুটির রেকর্ড। ১৮৩ রানের মাথায় ৬৯ রান করে আউট হন লোকেশ রাহুল। ৫৪ বলে ৭টি বাউন্ডারি আর ১ ছক্কায় এই রান করেন তিনি।

৫০ বলে ১০৬ রানের এক টর্নেডো ইনিংস খেলেন মায়াঙ্ক আগরওয়াল। ১০টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৯ বলে ১৩ রান এবং নিকোলাস পুরান ৮ বলে করেন ২৫ রান।

রাজস্থানের হয়ে অঙ্কিত রাজপুত নেন ১ উইকেট। এছাড়া টম কুরানও নেন ১ উইকেট। তবে ৪ ওভারে ৪৪ রান দেন তিনি।

আবারও সেঞ্চুরি, রাজস্থানের সামনে ২২৪ রানের বিশাল লক্ষ্য দিল পাঞ্জাব

আপডেট সময় : ১০:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০