ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান Logo আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল Logo ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দাখিল

আমাকে হত্যার চেষ্টা চলছে: কাদের মির্জা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / ১১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ছোট ভাই, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, আমাকে হত্যার চেষ্টা চলছে। প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন।

শনিবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, গত কয়েকদিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। আমাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করছে।

মেয়র আরও বলেন, আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়বো না। সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজিচালক আলা উদ্দিন হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো। তদন্তে যদি আমি বা আমার কোনও কর্মীর অপরাধ প্রমাণিত হয়, তিনি যে শাস্তি দিবেন তা আমরা মাথা ফেতে নেব।

ট্যাগস :

আমাকে হত্যার চেষ্টা চলছে: কাদের মির্জা

আপডেট সময় : ১১:১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১