ইরান যুদ্ধের প্রভাব পড়েছে মার্কিন নির্বাচনে
- আপডেট সময় : ১০:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
ইরান যুদ্ধের প্রভাব পড়েছে মার্কিন নির্বাচনে
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলাফলের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের প্রভাব রয়েছে বলে মনে করছেন ট্রাম্প ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দুই পক্ষের বক্তব্যে এ বিষয়ে মিল পাওয়া গেছে।
নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের এমন মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে, ইরান সংঘাত শুধু পশ্চিম এশিয়ার ভূরাজনীতিতেই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় প্রভাব ফেলেছে।
হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন করে কঠোর হুঁশিয়ারি—সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষ করে ওয়াশিংটনের মিত্র দেশগুলোর জন্য তেহরানের এই বার্তা নতুন উদ্বেগের কারণ হতে পারে। সূত্র: আনন্দবাজার অনলাইন।
আস্থা/এমএইচ













