ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা; ববিতে তথ্য মন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা; ববিতে তথ্য মন্ত্রী

ববি প্রতিনিধিঃ

শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো জ্ঞান ও মেধা। সম্পদ থাকতে পারে, কিন্তু জ্ঞানের অভাবে সেই সম্পদও বোঝা হয়ে যায়। মানুষই একমাত্র প্রাণী, যে তার জ্ঞান ও বুদ্ধির প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন অনুষদের ১০৯জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের অর্জনে আমরা গর্বিত। তোমাদের মনে রাখতে হবে, আজকের এই বিশ্ব শুধুই সম্পদের ওপর নির্ভর করে না। পৃথিবীতে যেসব দেশ আজ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে, তারাই প্রকৃত অর্থে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।তাই তোমাদের জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে। আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন, “তোমাদের এ অর্জন কঠোর পরিশ্রমের ফসল, যা ভবিষ্যতে দেশ-বিদেশে নতুন পথ চলার প্রেরণা হিসেবে শক্তি জোগাবে। আমাদের মেধাবী শিক্ষার্থীদের সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে পারলে তারা সমাজ ও দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।”

ডিনস মেরিট অ্যাওয়ার্ড ২০২৬-এর আহ্বায়ক এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেন সঞ্চালিত সভায় আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

উন্নয়নের মূল শক্তি জ্ঞান ও মেধা; ববিতে তথ্য মন্ত্রী

আপডেট সময় : ১১:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬