শিরোনাম:
এম.এইচ.রিজভীর নতুন গান পাগলামি।
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১০৮৬ বার পড়া হয়েছে
এম.এইচ.রিজভীর নতুন গান পাগলামি।
প্রতিবেদক, সিয়াম সরকার জান: অল্প কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কণ্ঠশিল্পী এম.এইচ.রিজভীর নতুন মৌলিক গান “পাগলামি”। গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম রবি৷ সুর করেছেন শিল্পী নিজেই। মিউজিক কম্পোজিশনে আছেন তরুণ কম্পোজার অয়ন চাকলাদার। গানটির গানচিত্র নির্দেশনা দিয়েছেন সোহাগ খান। গানচিত্রে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় মডেল অভিনেতা আনান খান ও রাকা জামানকে। গানটি আসছে সুপ্তি মিউজিক স্টেশনের ব্যানারে।
দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদক সিয়াম সরকার জানের সাথে একান্ত কথোকপথনে এম.এইচ.রিজভী বলেছেন, ঈদের পর এটাই আমার প্রথম মৌলিক গান। গানটির কথা সুর মিউজিক গায়কী গানচিত্র—সব মিলিয়ে ভালোই। ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। আশা করি, সবারই ভালো লাগবে। আমাদের উৎসাহ দিলে আমরা আরও ভালো কিছু কাজ করতে পারবো।
[irp]


























