ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কঙ্গোয় বন্যায় ৭২ জনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১০৮১ বার পড়া হয়েছে

কঙ্গোয় বন্যায় ৭২ জনের মৃত্যু

আস্থা ডেস্কঃ

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় টানা বৃষ্টিতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে দেশটির কিভু প্রদেশের দক্ষিণে এ ঘটনা ঘটে। এ অবস্থায় শুক্রবার (৫ মে) রেডক্রসের কর্মী ও স্থানীয় প্রশাসন অন্তত ৭২ জনের মরদেহ উদ্ধার করে। মৃতদের অধিকাংশ নারী ও শিশু।

জানা গেছে, মুষলধারে বৃষ্টির কারণে কিভু প্রদেশের দক্ষিণ দিকে ব্যাপক বন্যা দেখা দেয়। এতে বুশুশু ও ন্যামুকুবি নামের দুটি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত মাসে কিভু প্রদেশের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়। ডিসেম্বরে দেশটির রাজধানী কিনশাসায় একই ধরনের ঘটনায় অন্তত ১শ ৬৯ জনের মৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।

তবে ২০১৪ সালে দেশটিতে বড় ধরনের বন্যা দেখা দিয়েছিল। তখন দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ৭শ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। একই সময়ে মৃত্যু হয়েছিল ১শ ৩০ জনের বেশি মানুষের। তবে ওই বন্যায় দেশটির প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হয়। সূত্র : আল-জাজিরা।

ট্যাগস :

কঙ্গোয় বন্যায় ৭২ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩