ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

করোনা রোধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন হবে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ১১২২ বার পড়া হয়েছে

করোনা রোধে সরকারি নির্দেশনা পুলিশ-প্রশাসন কঠোরভাবে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন, তারা অত্যন্ত কঠোরভাবে তাদের ওপর যে নির্দেশনা আছে সেগুলো বাস্তবায়ন করবেন। এখানে সেটির কোনো ব্যত্যয় হবে না।

তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকেই সহযোগিতা করতে হবে। আমরা দেখছি সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সে ক্ষেত্রে সবাইকে সংযত আচরণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে গণপরিবহন নেই। তবে বিভিন্ন অফিস তাদের প্রয়োজনীয় কর্মকর্তা এনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে, সেক্ষেত্রে তারা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করেছে। এগুলো গণপরিবহন নয়।

বইমেলা খোলা রাখার বিষয়ে তিনি বলেন, গণপরিবহন চলছে না কিন্তু রিকশা চলছে। রিকশার ওপরে কোনো বিধিনিষেধ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রিকশা অন্যান্য যানের চাইতে অনেক নিরাপদ।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলবে। এ বিষয়ে কর্তৃপক্ষ কঠোর নজরদারি রাখবে। বই কেনার উদ্দেশ্যেই আসবেন। এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে বা ঘুরে বেড়ানো- এরকম কোনো সুযোগ এখানে থাকবে না। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে তারা তাদের বইটি কিনে আবার গন্তব্যে ফিরে যাবেন।

ট্যাগস :

করোনা রোধে সরকারি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন হবে

আপডেট সময় : ০১:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১