শিরোনাম:
করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইন
চৌধুরী নুপুর নাহার তাজ:দিনাজপুর জেলা প্রতিনিধি:অতিমারি করোনা প্রতিরোধে বিভাগীয় পরিচালক (রংপুর) ডাঃ আহাদ আলী এর নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ থেকে তিনদিন ব্যাপী ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
পথসভার শেষ দিনে দিনাজপুরের খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়ন পরিষদ এবং ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন এ বিভিন্ন পয়েন্ট এ পথসভা করা হয়।
[irp]
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা.নারায়ন চন্দ্র রায় জয়, ভাবকী ইউপি চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান জনাব আইনুল হক শাহ, স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
[irp]


























