ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

কাপ্তাই মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘’এসডিজি ভিলেজ’’ উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর “এসডিজি ভিলেজ” হিসেবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তিনটি গ্রামের এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। দেশের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই এসডিজি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য। টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণসহ সবকিছুতেই সমান গুরুত্ব দিতে হবে। কাউকে পিছিয়ে না রেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সরকারের অতিরিক্ত সচিব সুমন বড়ুয়া, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব পিপিএম, কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কাপ্তাই মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬