শিরোনাম:
কালিগঞ্জে মৎস্য ঘেরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৭৯ বার পড়া হয়েছে
আবু সাইদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ঘেরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় দিকে বাড়ির পাশে খেলা করতে গিয়ে এ ঘটনা ঘটে।
[irp]
শিশু হলো- কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কবিরুল কারিগরের ছেলে কাইয়ুম হোসেন (৪) । পারিবারিক সূত্রে জানা গেছে,
বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে মৎস্য ধরে নেমে পড়ে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৎস্য ঘেরে ভেসে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার এ তথ্য নিশ্চিত করে সাতনদীকে জানান। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























