ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ কারাগারে আসামিকে পিটিয়ে হত্যা অভিযোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা কারাগারে ধর্ষণ মামলার এক বন্দির হামলায় আব্দুল হাই নামে এক বন্দি নিহত হয়েছেন। জেল সুপার মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেল সুপার বলেন, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের মধ্যে এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরেক বন্দি আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। হামলাকারী ধর্ষণ মামলায় বন্দি মো. সাইদু মিয়া তাড়াইল উপজেলার মাইজহাটি গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।

এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম কারাগার পরিদর্শন করেছেন।

ট্যাগস :

কিশোরগঞ্জ কারাগারে আসামিকে পিটিয়ে হত্যা অভিযোগ

আপডেট সময় : ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১