ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

কুড়িগ্রাম বার নির্বাচনে ১৮টিতে বিএনপি ও ১টিতে জামায়াত প্রার্থী জয়ী

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম বার নির্বাচনে ১৮টিতে বিএনপি ও ১টিতে জামায়াত প্রার্থী জয়ী

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালে ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদসহ সাতটি সম্পাদকীয় পদে এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত মোট ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮টি পদে বিএনপি সমর্থিত প্যানেল জয় লাভ করেছে।

ঘোষিত ফলে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখরুল ইসলাম পেয়েছেন ১শ ২৮ ভোট, তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১শ ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ১শ ২১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম পেয়েছেন ১শ ১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ২শ ৪৯ টি । এর মধ্যে ২শ ৪১টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে কোন সীল মারা হয়নি।

ট্যাগস :

কুড়িগ্রাম বার নির্বাচনে ১৮টিতে বিএনপি ও ১টিতে জামায়াত প্রার্থী জয়ী

আপডেট সময় : ০৮:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫