ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক-২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ৭৯ হাজার ১শ ৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত সাত দিনে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগে দুই আসামিকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারীদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক-২

আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬