ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি চক্রের আরও ৪ জন গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১১১০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে এক ব্যক্তির শতকোটি টাকার জমি হাতিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আরও দুই আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- খয়বার শেখ ও রঙ্গিলা খাতুন এবং তদন্তে নাম আসা হারুন-অর-রশিদ ও হুর আলী। এর আগে একই মামলা ৭ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শেখ হাসিনা পুরো জাতিকে আলোকিত করেছে: মো. তাজুল ইসলাম

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এস আই সুজিত কুমার ঘোষ জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪ আসামির মধ্যে এজাহার নামীয় এক আসামি খয়বার শেখ ও তদন্তে নাম আসা হারুন অর রশিদকে আদালতে নেয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তদন্ত কর্মকর্তা জানান, আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা অধিকতর তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। গত ৩ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরে এনএস রোড এলাকার এমএমএ ওয়াদুদ নামে এক ব্যক্তির প্রায় শতকোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র।

পরে পুলিশ ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। গ্রেফতার হয় কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ ৭ জন। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি চক্রের আরও ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০