ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কোন কৌশলে সমঝোতা খুঁজছে আ.লীগ-জাপা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা বললেও সমঝোতা করে ভোট করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। বুধবার দুই দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে বৈঠক সূত্র জানায়, সমঝোতার কৌশল এখনও ঠিক হয়নি। আরও বৈঠক হবে। 

আজ বৃহস্পতিবার জাপার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক নিয়ে এর আগে দিনভর লুকোচুরি করে জাপা। দুই দল আনুষ্ঠানিকভাবে জানায়নি, কখন কোথায় বৈঠক হয়েছে। সূত্রের খবর, গুলশানের একটি বাড়িতে গতকাল রাত ৮টায় এ বৈঠক শুরু হয়ে ঘণ্টাদুয়েক চলে।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মুজিবুল হক চন্নু ছাড়াও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন বৈঠকে।

জাপা সূত্র জানায়, দুই উপায়ে সমঝোতার আলোচনা হয়েছে। প্রথম উপায়ে, আওয়ামী লীগ যেসব আসন জাপাকে ছাড়বে, সেখানে নৌকার প্রার্থী থাকবে না। অন্যত্র নৌকার বিরুদ্ধে ভোটে লড়বে লাঙল।
বিএনপিবিহীন ৭ জানুয়ারির নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে সমঝোতার দ্বিতীয় উপায় হচ্ছে, প্রার্থিতা বৈধ হওয়াসাপেক্ষে সব আসনে নৌকা এবং লাঙলের প্রার্থী থাকবে। কিছু আসন ‘ফিক্সিং’ করে জাতীয় পার্টিকে জিতিয়ে দেওয়া হবে। তবে জাপা প্রার্থীদের এ ব্যবস্থায় আস্থা নেই বলে জানানো হয়েছে।

ট্যাগস :

কোন কৌশলে সমঝোতা খুঁজছে আ.লীগ-জাপা

আপডেট সময় : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩