কোয়াসি-ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরান
- আপডেট সময় : ১১:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
কোয়াসি-ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানী সামরিক বাহিনী সম্পূর্ণ নতুন সক্ষমতা সম্পন ‘ফাত্তাহ-৩’ কোয়াসি-ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি ফলো না করে বরং নির্দিষ্ট উচ্চতায় উঠার পর এঁকেবেঁকে টার্গেট এরিয়ায় পৌঁছুতে সক্ষম।
একদম লক্ষ বস্তুতে আঘাত করার মুহূর্তে আগের যেকোনো ইরানী মিসাইলের চেয়ে এটি সামান্য ভিন্ন। মানে ফাঁকি দিতে হঠাৎ ও চটজলদি দিক পরিবর্তন করতে পারে। অর্থাৎ এটি সোজা না গিয়ে ডানে-বামে বা ওপরে-নিচে মোড় নিতে পারে।
এক্সিস্টিং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এঁকে মোকাবেলা একটু বেশিই কঠিন হবে।
তবে এধরণের মিসাইল ব্যাপক হারে উৎপাদনের জন্য অতি বিরল যন্ত্রাংশ প্রয়োজন যা এই মুহূর্তে ইরানের হাতে কমই আছে। সুতরাং ধরে নেয়া যায় যে লিমিটেড এমাউন্টে এই মিসাইল উৎপাদন করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যেমন, লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করে দেয়।
যেমন শত্রুপক্ষের প্রধান সামরিক সদর দফতর বা কমান্ড সেন্টার, বড় কোনো বিমানঘাঁটি, পারমাণবিক স্থাপনা বা বড় অস্ত্রাগার, শত্রুপক্ষের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার বা রাজনৈতিক নেতৃত্ব, অত্যন্ত ব্যয়বহুল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (যেমন: এস-৪০০ বা অ্যারো-৩ সিস্টেম)।
সহজ কথায়, সাধারণ কোনো সেনা ছাউনি বা খালি জায়গায় আঘাত না করে, শত্রুর এমন প্রধান জায়গায় নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র বা বোমা ফেলা যা ধ্বংস হলে শত্রুপক্ষ পুরোপুরি পঙ্গু বা দিশেহারা হয়ে পড়ে।
দৈনিক আস্থা/এমএইচ



















