ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা বদল হলেও বাস্তবে কিছুই বদলায়নি: নাহিদ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

ক্ষমতা বদল হলেও বাস্তবে কিছুই বদলায়নি: নাহিদ

স্টাফ রিপোর্টারঃ

নির্বাচনের মাধ্যমে শুধু সরকার বদল হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ধরনে আগের ধারা বহাল রয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও বাস্তবে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দেওয়া হবে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র আগের মতোই পরিচালিত হচ্ছে ও বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে। ঐক্যমত্য কমিশনে প্রস্তাবিত সংস্কার ও গণভোটের মাধ্যমে পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার নষ্ট করে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগদান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কারো পূর্ব পরিচয় এখানে মুখ্য নয়। যারা আজ থেকে এনসিপিতে যুক্ত হয়েছেন, তারা সবাই দলের কর্মী হিসেবে বিবেচিত হবেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ক্ষমতা বদল হলেও বাস্তবে কিছুই বদলায়নি: নাহিদ

আপডেট সময় : ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬