খুলনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
খুলনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
খুলনা নগরীতে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসার তালাবদ্ধ রুম থেকে পুলিশ ও স্থানীয়রা তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন বেবি (৫৬), শামীম (১২) ও মুস্তাকিম (৫)। নি’হত বেবির মেয়ে ফাতেমা বেগম জানান, শামীম ও মুস্তাকিম তার দুই ছেলে এবং বেবি তার মা।
ফাতেমার অভিযোগ, তার দ্বিতীয় স্বামী রফিকুল আগের সংসারের সন্তানদের ভালো চোখে দেখতেন না। এ ঘটনায় তিনি রফিকুলের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোঃ রফিকুল ইসলাম তিন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডটির প্রকৃত কারণ এবং মূল অভিযুক্তকে আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
দৈনিক আস্থা/এমএইচ



















