খুলনায় বিএনপিকর্মীকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
খুলনায় বিএনপিকর্মীকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
খুলনার দক্ষিণ লবণচরায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।
আজ শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে লবণচরার দশগেট এলাকায় নিজ বাড়ির কাছে তিনি এ হত্যাকাণ্ডের শিকার হন।
রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে বের হয়ে গেছে। তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বসে ছিলেন।
তখন কারা এসে তাকে গুলি করে, যা তার তলপেটে লাগে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার স্বামী বিএনপির রাজনীতি করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে আইনি প্রকৃয়া চলমান।
দৈনিক আস্থা/এমএইচ



















