ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

পরে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ ও আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলার অভিযোগে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর মামলায় তাদের আটক দেখানো হয়।

আটককৃতরা হলেন, গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়পিলাক এলাকার বাসিন্দা মোঃ আতিকুর রহমান (২৪), পিতা: মহসিন আলী, সজীব উদ্দিন (২০), পিতা: মোঃ সাইফুল ইসলাম, মহসিন আলী (৬৪), পিতা: মৃত হযরত আলী, মোঃ বাবুল মিজি (৫৫), পিতা: মৃত জাফর আলী মিজি, মোঃ ফজলু মিয়া (৫৩), পিতা: মৃত আব্দুর রশিদ, মোঃ খলিল (৩০), পিতা: জয়নাল আবেদীন, মোঃ রমজান আলী (৬০), পিতা: মৃত মমতাজ আলী, দ্বীন ইসলাম (২৮), পিতা: মোঃ সোলেমান শেখ, মোঃ লাল মিয়া (৪২), পিতা: মৃত মহর আলী, মোঃ নুরুজ্জামান (৫৬), পিতা: মৃত মোঃ ইদ্রিস মিয়া।

মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকার বাসিন্দা হেমেন্দ্র ত্রিপুরা (৫৪), পিতা: মক্র কুমার ত্রিপুরা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ায় ঘটনায় অজ্ঞাতনামা
১০-১৫ জনকে আসামি করে মামলায় দায়ার করা হয়েছে। এঘটনায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক

আপডেট সময় : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬