ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান এমপি Logo ইউনুচের এক বছরে ১২,৬,৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন Logo সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১ হাজার জন Logo ৪ বছরে টোল আদায় ৩৩৯২ কোটি টাকা Logo রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে হত্যা ও ধর্ষণ-জামাত আমীর Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সে গুলি

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সে গুলি

স্টাফ রিপোর্টারঃ

খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সোমবার নগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কখন এবং কোথায় তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার গলির বাসিন্দা।

গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটনাটি জানাজানি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।

অ্যাম্বুলেন্স চালক মোঃ ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত থানায় আশ্রয় নেন।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গে থাকা এক নারী বলেন, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সে গুলি

আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬