ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩

গৃহকর্মী রেখার ৮ দিনের রিমান্ডে 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় রেখা আক্তার নামের সেই গৃহকর্মী ও তার স্বামী ফরহাদ এরশাদকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে রেখা আক্তার ও তার স্বামী ফরহাদ এরশাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
এর আগে গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মালিবাগে ৭৫ বছরের বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্মম নির্যাতনের পর স্বর্ণালঙ্কারসহ ২১ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় ভয়ঙ্কর সেই গৃহকর্মী রেখা আকতার ও তার স্বামী এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে।
এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কার, টাকা ও মালামাল উদ্ধার করা হয়। বিকেল ৫টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রেলেশন্স সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-কমিশনার ওয়ালিদ হোসেন।
ব্রিফিংয়ে জানানো হয়, বৃদ্ধা বিলকিস বেগম কিডনির সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। কর্মব্যস্ত সন্তানরা তার সেবা করার জন্য রেখা নামের ওই গৃহকর্মীকে বাসায় নিয়োগ করে। সেই গৃহকর্মীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধা বিলকিস এখন সংকটাপন্ন! সন্তানরা বাসায় না থাকার সুযোগে বিবস্ত্র করে বৃদ্ধাকে পেয়ে জখম করে রেখা। শরীরে ঢেলে দেয় ঠাণ্ডা পানি। রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এরপর শরীর থেকে সোনার গহনা খুলে নেয়।
এরপর বাসার আলমিরা থেকে স্বর্ণালঙ্কার, টাকাসহ ২১ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। গত সোমবার রাজধানীর মালিবাগের এই ঘটনাটি বৃদ্ধার সন্তানরা বুঝতে পারেন বাসায় ফিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে। পরবর্তীতে ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রথম রেখাকে গ্রেফতার করে। এরপর তার স্বামী এরশাদকে একই এলাকা থেকে গ্রেফতার করে।
ট্যাগস :

গৃহকর্মী রেখার ৮ দিনের রিমান্ডে 

আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১