ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও এক অটোচালক নিহত হয়েছেন। তারা হলেন- শ্রমিক অরুণ প্রামাণিক (৫০) ও অটোচালক রিপন সিকদার (৩০)। অরুণ প্রামানিক কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমাণিকের ছেলে এবং রিপন সিকদার সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে।

শুক্রবার ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের কাজ শেষে অরুণ প্রামাণিক বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে খুলনাগামী অজ্ঞাত পরিচয় ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোগাড়ি নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোচালকের গায়ে লেগে তিনি মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

ট্যাগস :

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৩:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩