ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইরহাটে জমির জন্য মা’কে কুপিয়ে হত্যা

News Editor
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১২৩ বার পড়া হয়েছে

গোসাইরহাটে জমির জন্য মা’কে কুপিয়ে হত্যা

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মা’কে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার ২১ ফেব্রয়ারী সন্ধ্যা ৭টার দিকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে আব্দুল মালেক’কে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র‌ে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম(৬০) মাগরিব নামাজ শেষে চা তৈরী করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক(৪০) কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এঘটনায় নিহতের অভিযুক্ত ছেলে আব্দুল মালেক,কে আটক করা হয়েছে। আব্দুল মালেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা রয়েছে।

ট্যাগস :

গোসাইরহাটে জমির জন্য মা’কে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:৪৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১