ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

ঘাটাইলে ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে ইঁদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের শাহ আলমের ছেলে তাওহীদ (৪) ও মেয়ে সানজিদা (২)।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক কাজে শাহ-আলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় দুই ভাই-বোন সবার অজান্তে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের প্রথমে স্থানীয় পেঁচারআটা বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ শহিদুল ইসলাম খোকন বলেন, সন্ধ্যায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

এ ব্যাপারে ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিক্টোর ব্যানার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

ট্যাগস :

ঘাটাইলে ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩