ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চায় জামায়াত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ১১৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরে সমাবেশ করতে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১৫ জুলাই) দুপুরে জামায়াতের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর এ আবেদন করেন। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আবেদনটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালদীঘি ময়দানে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত। এর মধ্য দিয়ে চট্টগ্রামে দীর্ঘদিন পর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। এ দিন ব্যাপক জনসমাগম ঘটিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় দলটির নেতাকর্মীরা। এজন্য মহানগরের বিভিন্ন ইউনিট এবং আশপাশের জেলাগুলোতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ কর্মসূচি পালন করতে গিয়ে আপাতত পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চায় না দলটির নেতাকর্মীরা। এজন্য পুলিশের অনুমতি ছাড়া বিকল্প কিছু ভাবছেন না তারা। কারণ, ঢাকায় ইতোমধ্যে অনুমতি নিয়ে সমাবেশ করা হয়েছে। সেখানে যেহেতু অনুমতি দেওয়া হয়েছিল, সেহেতু চট্টগ্রামে এ ব্যাপারে আশাবাদী দলটি।

অনুমতি নিতে যাওয়া জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, লিখিত আবেদন করা হয়েছে। পুলিশ আমাদের আবেদন গ্রহণ করেছে এবং এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন।

জানতে চাইলে সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার ডা. মো. মনজুর মোর্শেদ ঢাকা পোস্টকে বলেন, জামায়াতের পক্ষ থেকে সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

এর আগে দীর্ঘ ১০ বছর পর পুলিশের অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে দলটি। এরপর দলটি সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও রংপুরে সমাবেশের পরিকল্পনা গ্রহণ করে।

ট্যাগস :

চট্টগ্রামে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চায় জামায়াত

আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩