ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের পাশে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজের প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোৌ একরামুল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাত থেকে আট দিন আগের। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রাজশাহী সিআইডির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এসব আলামত পরীক্ষার পর বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬