ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক-৪

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক-৪

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের হাতাপাড়া এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ তল্লাশি করে ৩৬ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

জেলা ডিবির ওসি বাবুল উদ্দিন সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিপন কুমার মন্ডলের নেতৃত্বে ডিবির একটি দল হাতাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ তল্লাশি করে ৩৬ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। হলুদ গুঁড়ার বস্তার সাথে বিশেষ কায়দায় গাঁজাগুলো চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল।

আটককৃতরা হলো, কানসাট বাগদুর্গাপুর গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮), বিশ্বনাথপুর মুন্সিটোলা গ্রামের মোঃ লুটু আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৪) ও বিশ্বনাথপুর মোকারিম টোলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩৫)।

তিনি আরো জানান, এসময় ১টি হলুদ মরিচ ভাঙ্গার মেশিন, ১টি স্যালোমেশিন, ১টি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ আটক-৪

আপডেট সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩